Sunday, September 6, 2026
28 C
Kolkata

হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরত দিয়ে সততার নজীর গৃহশিক্ষকের

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ পথে মানি ব্যাগ ফোন হারিয়ে গেলে পুনঃরায় ফিরত পাওয়ার আশা ছেড়ে দিয় আমরা সকলেই।কিন্তু বরাত জোরে হারিয়ে যাওয়া মানি ব্যাগ ফিরত পেল উদয়চাঁদপুরের বাসিন্দা সাজাহান সেখ।আর এই মানিব্যাগ ফিরত দিয়ে সততার নজির গড়ল এক গৃহ শিক্ষক। ঘটনাটি ঘতেছে,মুর্শিদাবাদের কান্দি মহকুমার জীবন্তিতে।

জানা যায়,গতকাল সন্ধ্যা সাতটার সময় কান্দি থানার উদয়চাঁদপুরের বাসিন্দা সাজাহান সেখ জীবন্তি থেকে বাড়ি যাওয়ার পথে পকেট থেকে মানিব্যাগ হারিয়ে যায়।সেই মানিব্যাগটি বুদ্ধদেব প্রামানিক নামে এক ব্যাক্তি এক‌টি বাড়িতে গৃহশিক্ষক করে বাড়িতে ফেরার পথে রাস্তায় কুড়িয়ে পান এবং খুলে দেখেন তাতে পাঁচ হাজার বেশি টাকা কিছু গুরুত্ব পূর্ণ নথি রয়েছে।তার মধ্যে কয়েকটি ফোন নম্বরও রয়েছে। সেই নম্বর ধরে যোগাযোগ করেন বুদ্ধদেব প্রামানিক।

এরপর জানতে পারেন,এই মানিব্যাগটি জীবন্তির পাশের গ্রাম উদয়চাঁপুরের বাসিন্দা সাজাহান সেখের।আজ সকালে সাজাহান সেখের হাতে তার মানিব্যাগ টি তুলে দিয়ে সততার নজর গড়লেন গৃহশিক্ষক বুদ্ধদেব প্রামাণিক।এই কাজে অনেকেই সাধুবাদ জানিয়েছেন তাকে।হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরিয়ে দিয়ে সততার নজীর গড়লেন ওই গৃহশিক্ষক।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories