Sunday, September 6, 2026
28 C
Kolkata

কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট এর উদ্যোগে খোয়া যাওয়া ফোন ফিরত পেল ১১৭ জন!

সুরজিৎ দাস, নদিয়াঃ রাজ্য সহ ভিন রাজ্য থেকে উদ্ধার করে এনে 117 জন কে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিলো কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট। এদিন অভিযোগকারীদের হাতে তাদের মোবাইল ফোন গুলো তুলে দিলেন পুলিশ সুপার ঈশানি পাল।

কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট এর বিভিন্ন থানা এলাকায় হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনের যে অভিযোগ করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে তদন্ত করে সে গুলোকে রাজ্য এবং ভিন রাজ্য থেকে উদ্ধার করে পুলিশ। সঠিক প্রমাণ সহ সমস্ত হারিয়ে যাওয়া মোবাইল গুলো উদ্ধার করে মানুষের হাতে ফিরিয়ে দিল পুলিশ।

এর আগেও একাধিকবার হারিয়ে এবং চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে তা পাঠিয়ে দেওয়া হয়েছিল অভিযোগকারী সাধারণ মানুষের মধ্যে। হারিয়ে এবং চুরি যাওয়া মোবাইল ফিরে পেয়ে অত্যন্ত খুশি সাধারণ মানুষ। তবে প্রশাসনের থেকে নজরদারি চালানো হচ্ছে এই চুরি যাওয়া মোবাইল গুলির পিছনে কোন দুর্নীতি চক্র কাজ করছে কিনা। তাদের চিহ্নিত করার উদ্দেশ্যে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories