Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

বালিগঞ্জ উপনির্বাচনে সিপিআইএম প্রার্থীর হয়ে প্রচারে নামলেন মহঃ সেলিম

এনবিটিভিঃ বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম থেকে প্রার্থী হয়েছেন সিপিআইএম নেতা ডঃ ফুয়াদ হালিম এর স্ত্রী সাইরা শাহ হালিম। আর তাকে সঙ্গে নিয়ে গতকাল রাতে প্রচারে বেরলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহঃ সেলিম। ওলি গলি ঘুরে মানুষের সাথে কথা বলে বিজেমুল প্রসঙ্গ তুলে প্রচার করলেন তিনি।

সামনেই রাজ্যের একাধিক জায়গায় উপনির্বাচন।আর তার জেরে জোর কদমে প্রচার চালাচ্ছেন রাজ্যের বিরোধী দল থেকে শাসকদল। উপনির্বাচন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র।শাসক দলের হয়ে প্রার্থী হয়ছেন প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। আর এই বিজেপি থেকে তৃনমূলে আসা ও আসানসোল দাঙ্গার ঘটনাকে হাতিয়ার করে জোর কদমে প্রচার চালাচ্ছেন সিপিআইএম কর্মীরা। প্রচারে বেরিয়ে জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী সিপিআইএম প্রার্থী সাইরা শাহ হালিম।

প্রচারে বেরিয়ে মহঃ সেলিম বলেন, ‘’এই ভোটে আমরা জিতলে রাজ্য ও কেন্দ্রের কোনোটাতেই ক্ষমতায় আসতে পারবনা কিন্তু এই মিথ্যারচার রুখতে পারবো। আজ এই অঞ্চলের তৃণমূল প্রার্থী হয়ে যে ভোটে দাঁড়িয়েছেন তিনি এক সময় বিজেপি করতেন, আসানসোলে দাঙ্গা লাগিয়েছেন। তিনিই এখন আবার তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন।তাই তৃণমূল ক্ষমতায় আসলে পুনরায় আসানসোল ও রামপুরহাটের মতো ঘটনা ঘটবে’’।

এই অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “একসময় এই অঞ্চলের বিধায়ক ছিলাম আমি তখন বাড়ি বাড়ি গিয়ে স্কুল ছুট বাচ্চাদের পুনঃরায় স্কুলে ভর্তি করিয়েছি,সমস্ত বয়স্কদের চোখের চিকিৎসা করানো হয়েছে। কিন্তু এই তৃনমূলের জমানায় সমস্ত সুবিধা থেকে বঞ্ছিত হচ্ছে মানুষ”।
এখন দেখার বিষয় এতো কিছুর পরও এই উপনির্বাচনে মানুষ কাকে বেছে নেয়?

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories