Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

হরিদ্বারের পর এবার হিন্দু মহাপঞ্চায়েত রাজধানী দিল্লীতে, মুসলিম সাংবাদিকদের হেনস্থা উদ্যোক্তাদের

উত্তরাখন্ডের হরিদ্বারের পর এবার হিন্দু মহা পঞ্চায়েত দেশের রাজধানী দিল্লিতেই। হরিদ্বারের মত এবার দেশের রাজধানী দিল্লি থেকেই মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষগার চালালো ইয়াতি নরসিংঘানন্দ ও তার সাঙ্গপাঙ্গরা।

গাজিয়াবাদের দাসনা দেবী মন্দিরের প্রধান পুরোহিত এর আগে হরিদ্বারে মুসলিম বিদ্বেষী ভাষণ দিয়ে গ্রেফতার হয়েছিল। বর্তমানে জামিনে মুক্ত।

জামিনে থাকা অবস্থাতেই আবারও হরিদ্বারের মত এবার দিল্লীর বুরারি এলাকায় মুসলিম গণহত্যার ডাক দিল ইয়াতি নরসিংঘানন্দ।

এদিনের এই প্রোগ্রাম কভার করতে যাওয়া দুই মুসলিম সাংবাদিককে হেনস্থা করে উদ্যোক্তারা।

সাংবাদিক মীর ফয়সাল এবং মোঃ মেহেরবান নামে দুই মুসলিম সাংবাদিক এই প্রোগ্রাম কভার করতে গেলে তাদের উপরে চড়াও হয় সেই প্রোগ্রামের উদ্যোক্তারা। সাংবাদিক মীর ফয়সালের বয়ান অনুযায়ী, “আমি এবং মেহেরবান এই প্রোগ্রাম কভার করতে সেখানে পৌছে যায়, সেখানে পৌঁছানোর পর আমাদের মুসলিম পরিচয় জানতে পারলে আমাদের উপরে আক্রমণ করা শুরু করে। আমাদের প্রতি জিহাদী বলে চিৎকার করে তারা এবং মুসলিম হওয়ার জন্য আক্রমণ করে।

উল্লেখ্য, এর আগে হরিদ্বারে একইভাবে হিন্দু মহাপঞ্চায়েত এর আয়োজন করা হয়েছিল এবং সেখান থেকেও একইভাবে মুসলিম গণহত্যার ডাক দেওয়া হয়েছিল।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories