Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

বসত ভিটা দখল করাকে কেন্দ্র করে মহিলাকে বাঁশ পেটা দুষ্কৃতিদের, তাঁত ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি! দর্শকের ভুমিকায় পুলিশ

সুরজিত দাস, নদিয়া:  নদিয়ার ফুলি়য়ার বেলঘরিয়া অঞ্চলে একটি বসত ভিটা দ়খলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঐ জমিতে বসবাসকারি মহিলাকে পুলি়শের সামনেই বাঁশপেটা করে ঐ এলাকার কয়েকজন দুষ্কৃতি। জানা যায় ঐ মহিলা প্রায় ৪২ বছর ধরে ঐ এলাকার একটি সরকারি জমিতে বসবাস করতেন। পরে ২০১৮ সালে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সরকারি জায়গায় বসবাস কারিদের নিয়ম মেনে পাট্টা দেবার কথা জানালে ঐ মহিলা সেই জায়গার পাট্টা পান। তারপর বেশ কয়েকবছর যাবৎ ঐ জমিতে ঘর করে বসবাস করার পর এখন ঐ এলাকারই কিছু দুষ্কৃতি দাবি করে যে জমিটি তাদের এবং ঐ জমি থেকে মহিলাকে উঠে যেতে হবে। তারপরেই চড়াও হয় ঐ মহিলার উপর। মহিলাকে ঘর থেকে বের করে তালা দিয়ে দেওয়া হয় তার ঘরে। বাঁশ পেটা করা হয় পুলিশের সামনে। শুধু তাই নয় যে কারণে ওই মহিলা জীবিকা নির্বাহ করে সেই পাক ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই প্রথম নয় এর আগেও একাধিকবার চড়াও হয় ওই মহিলার ওপর দুষ্কৃতীরা। পুলিশ ছিল দর্শকের ভুমিকায়। অবশেষে নিরুপায় হয়ে ওই মহিলা রানাঘাট পুলিশ সুপারের দ্বারস্থ হন। গোটা ঘটনার বিবরণ দেওয়ার পর পুলিশ সুপারের তরফ থেকে 10 দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানোর নির্দেশ দেন শান্তিপুর থানা পুলিশকে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories