Saturday, September 5, 2026
28 C
Kolkata

গৃহস্থ বাড়ির ঘরের তালা ভেঙে সোনার গহনা সহ নগদ অর্থ দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য নদীয়ায়

বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ঘরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর থানার বাইগাছি পাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা অনুপম দেবনাথ জানান, গত রবিবার ছেলে ও পরিবারকে নিয়ে ডাক্তার দেখাবে বলে কলকাতায় যান। এরপর তিনি মছলন্দপুর শ্বশুরবাড়িতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে আটকে পড়েন। অনুপম দেবনাথ বাড়িতেই রেডিমেড জামা কাপড় তৈরি করেন, মঙ্গলবার দুপুরে তার এক কর্মচারী বাড়িতে এসে দেখে তার ঘরের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। ভেতরে ঢুকে দেখে সব লন্ডভন্ড, এসব দেখে ঐ কর্মচারি ভিডিও কলের মাধ্যমে অনুপম দেবনাথ কে ফোন করেন। পরিস্থিতি দেখে অনুপম দেবনাথ তার শ্বশুরবাড়ি থেকে রওনা দেয়, এরপর মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বাড়িতে এসে পৌঁছায়। এসে দেখে তার ঘরের ভেতরে আলমারি ভাঙ্গা অবস্থায় রয়েছে, আলমারিতে রাখা সোনা গয়না সহ বেশ কিছু নগদ অর্থ চুরি করে নেয় দুষ্কৃতীরা। যদিও চুরি হয়ে যাওয়া সোনার গয়না সহ নগদ টাকা সব মিলিয়ে ক্ষয়ক্ষতির সংখ্যা প্রায় লক্ষাধিক টাকা বলে অনুমান করছেন বাড়ির মালিক অনুপম দেবনাথ। অনুপম দেবনাথ এর অভিযোগ, গত রবিবার থেকে বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। যদিও এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করবে বলে জানান অভিযোগকারী অনুপম দেবনাথ। স্বভাবতই বাড়িতে কেউ না থাকার সুযোগে  ঘরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories