Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

একটানা ভারী বৃষ্টিপাত, এক হাঁটু জলের তলায় পাকা ধান, সর্বস্বান্ত চাষীরা। ক্ষতির আশঙ্কায় ঘুম উড়েছে নদীয়ার হাজার হাজার ধান চাষীর

ধান চাষীর নদিয়া জেলা কৃষি প্রধান জেলা। নদীয়ার করিমপুর, তেহটটো, কালিগঞ্জ, নাকাশিপাড়া, চাপরা থেকে শুরু করে শান্তিপুর, রানাঘাট, চাকদহ সহ একাধিক বিস্তীর্ণ গ্রাম এলাকায় হাজার হাজার বিঘা ধান চাষ হয়। মূলত এই সময় চাষিরা বোরো ধান কেটে জমি থেকে বাড়িতে নিয়ে আসে। প্রচুর টাকা খরচ করে তারা ধান চাষ করে। কিন্তু দুদিন ধরে টানা বৃষ্টির জেরে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে চাষীদের। সঙ্গে ঝড় হওয়ার কারণে জমিতেই পড়ে গেছে ধান গাছ। যার কারণে একহাঁটু জলের নিচে ডুবে আছে ধান। চাষিরা বলেন দীর্ঘক্ষন জলের তলায় ধান ডুবে থাকলে সেই ধানে কল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যার কারণে ইতিমধ্যেই কল হতে শুরু করেছে ধানে। পাশাপাশি জলের তলায় পড়ে থাকলে যে বিচুলি দিয়ে সারা বছর গরুর খাবারের যোগান থাকে, সেই বিচুলি নষ্ট হয়ে যায়। অন্যদিকে এই সময় জন শ্রমিকের অভাব দেখা যায়। মজুরি বেশি দিও শ্রমিক পাওয়া যায় না। যার কারণে ইচ্ছা থাকলেও তড়িঘড়ি ধান কেটে বাড়িতে নিয়ে আসতে পারে না চাষিরা। চাষীদের দাবি যে পরিমান জল জমে জমে আছে কোনভাবেই সেই ধান আর তারা বাড়িতে তুলে আনতে পারবে না। যদিও শ্রমিকের সংখ্যা বেশি নিয়ে কোনরকম ধান কেটে বাড়িতে নিয়ে আসে তাহলে বিচুলি হবে না। পাশাপাশি যে অর্থ খরচ করে ধান চাষ করা হয় সেই অর্থ উঠে আসবে না। সেই কারণে আগামী দিনে কিভাবে সংসার চালাবে তা নিয়ে চিন্তায় পড়েছে নদীয়ার ধান চাষীদের।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories