Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

এক নজরে ২১ শে জুলাই: রঙে, ভিড়ে, স্লোগানে, মেতে উঠেছে ধর্মতলা চত্বর

করোনা মহামারীর পর দীর্ঘ দুই বছর বন্ধ ছিল ২১ শে জুলাই এর সমাবেশ। দীর্ঘ দুই বছর পর আবার দেখা দিল সেই চেনা পরিচিত দৃশ্য। এদিন সকাল থেকেই কলকাতার রাস্তায় রাস্তায় অন্য দিনের থেকে তুলনায় একটু বেশি ভিড়।

১৯৯৩ সালের ২১ জুলাই রাজ্য যুব কংগ্রেসের নেত্রী মমতার আহ্বানে সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে ‘মহাকরণ অভিযানে’ নেমেছিল যুব কংগ্রেস। সেই আন্দোলনে কলকাতার রাস্তায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন যুব কংগ্রেসকর্মী। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই ২১ জুলাই ‘শহিদ সমাবেশ’ করে তৃণমূল।

উল্লেখ্য,তারপর থেকেই কংগ্রেস থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব এক দল গঠন করেন।যেটির নাম দেই তৃণমূল কংগ্রেস।

প্রতিবছরের ন্যায় এ বছরের দৃশ্য অনেকটাই আলাদা। অতিমারির চরিত্রগত কারণেই হোক বা টিকাকরণের জন্য, করোনা নিয়ে চিন্তা খানিকটা হলেও কমেছে বলেই খবর। তাই চেনা ছকেই মঞ্চ তৈরি হয়েছে ধর্মতলা চত্বরে।এমনকি বিভিন্ন জেলার নেতা-কর্মীরা এক বা দু’দিন আগে থেকেই কলকাতায় এসে ভিড় জমিয়েছেন।

প্রতি বছর এই নির্দিষ্ট দিনটিতে দলনেত্রীকে একদম সামনে থেকে দেখতে পারেন বিভিন্ন জেলার সেই সমস্ত কর্মীরা, যাঁরা মঞ্চের একদম কাছাকাছি থাকতে পারেন। বৃহস্পতিবারের সভার আঁচ গত মঙ্গলবার থেকেই টের পাওয়া যাচ্ছিল। বিভিন্ন জেলা , শহর থেকে বেসরকারি বাসে চড়ে কলকাতায় এসেছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। এমনকি ভিড় জমিয়েছিল বাসের ছাদ গুলোতেও। পাশাপাশি, কলকাতার মেট্রো এবং হাওড়া ও শিয়ালদহমুখী ট্রেনে সকাল থেকেই ভিড় হয়েছে বলেই সংবাদ সূত্রে খবর

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories