Saturday, September 5, 2026
28 C
Kolkata

কুয়েতের নতুন প্রধানমন্ত্রী সাবাহ

কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন শেখ মুহাম্মদ সাবাহ আল-সালেম আল-সাবাহ। তিন মাসে আগে কুয়েত সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ পদত্যাগ করলে প্রধানমন্ত্রীর পদটি এতোদিন শূন্য ছিল।

মঙ্গলবার দুপুরে একটি আমিরি ডিক্রি জারি করে শেখ আল-সাবাহকে নতুন সরকারের সদস্যদের মনোনীত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই সংবাদ সংস্থা সূত্রে খবর।


উল্লেখ্য,শেখ মোহাম্মদ সাবাহ আল সালেম ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন।এবং তিনি কুয়েতের ১২ তম আমির শেখ সাবাহ আল সালেম আল সাবাহর চতুর্থ ছেলে। শেখ সাবাহ আল সালেম আল সাবাহ ১৯৬৫ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত কুয়েত শাসন করেছিলেন।

এবং তিনি তার পড়াশোনা ক্যালিফোর্নিয়ার ক্লেরমন্ট কলেজ থেকে করেছিলেন।যেখানে তিনি অর্থনীতিতে স্নাতক ডিগ্রি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও মধ্যপ্রাচ্য স্টাডিজে পিএইচডি করেছেন বলেই খবর।তারপর দীর্ঘ সময় তিনি রাজনীতি তে কাটালেও একটা সময় পদত্যাগ করেন।


প্রসঙ্গত,কুয়েত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে এর প্রতিবাদে ২০১১ সালের ১৮ অক্টোবর পদত্যাগ করেন তিনি। পদত্যাগের পর তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভিজিটিং ফেলো হিসেবে কাজ শুরু করেন।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories