Saturday, September 5, 2026
30 C
Kolkata

বাইক কিনে না দিতে পারায় দিনমজুর বাবার সাথে অভিমান করে আত্মঘাতী যুবক

সুরজিত দাস, নদীয়াঃ বাইক কিনে না দিতে পারায় দিনমজুর বাবার সাথে অভিমান করে আত্মঘাতী যুবক, ঘটনায় শোকের ছায়া পরিবারসহ গোটা এলাকায়। ঘটনাটি শান্তিপুর ব্লকের হরিনদী এলাকার। জানা যায় মৃত যুবকের নাম সাগর মন্ডল, বয়স আনুমানিক ২১ বছর। বাবা আনার মন্ডলের কাছ থেকে জানা যায়, তার একমাত্র ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতো, গত সোমবার  বাড়িতে ফিরে আসে। এরপরেই তার কাছে বহু মূল্যের একটি বাইক কিনে দেওয়ার জন্য আবদার করে। বাবা দিনমজুরের কাজ করেন ছেলের আবদার রাখতে পারেননি বাবা। এরপরেই অভিমানী হয় ছেলে, তারপর থেকে বাবার সাথে আর কথা বলে না।

গতকাল সন্ধ্যায় হঠাৎই ঘরের দরজা খুলতেই দেখে ওই যুবক ঘরের ভেতরেই ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। স্বভাবতই একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে দিশেহীন হয়ে পড়ে বাবা, এছাড়াও কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। বাবা আনার মন্ডল জানান তিন মেয়ের পরে তার একটি মাত্র পুত্রসন্তান, এইভাবে অভিমান করে চলে যাবে কখনোই ধারণা করতে পারেননি তিনি। শনিবার মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ এ ছাড়াও ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। অভিমান করে যুবকের আত্মঘাতীর ঘটনায় এখন শোকস্তব্ধ গোটা এলাকা।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories