Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

কর্মীদের মনোবল ও পঞ্চায়েত ভোট কে সামনে রেখে ISF এর কর্মীসভা বসিরহাটে

আলিনুর মন্ডল, বসিরহাটঃ 2021 বিধানসভা ভোটে খাতা খোলে ISF। বসিরহাটে প্রার্থী দিলেও একেবারে ধরাসায়ী হয়। ভোটে হারার পর দীর্ঘদিন যাবৎ বসিরহাট উত্তর বিধানসভায় ISF কাজ বন্ধ ছিল। ভোটে হারার পরে কর্মীরা ভয়ের মধ্যে ছিল।

কর্মীদের মনবল বাড়াতে এবং ত্রিস্তর পঞ্চায়েত ভোট কে সামনে রেখে গত শনিবার ২৯ জুলাই বসিরহাটের খোলাপোতায় সোনার বাংলা অনুষ্ঠান গৃহে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙ্গড়ের বিধায়ক ও আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি, উত্তর 24 পরগনার যুগ্ন-সম্পাদক মুসা কালিমুল্লাহ সহ একাধিক নেতৃত্ব।

এদিন কর্মীদের উদ্দেশ্যে নওশাদ সিদ্দিকী বলেন “বিধানসভা ভোটের পর রাজ্যজুড়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তাতে আপনারা হয়তো ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন, আপনাদের মনে রাখতে হবে মারের বদলা কখনো মার নয়, ভালোবাসা দিয়ে আমাদের জয় করতে হবে। আপনারা দিকে দিকে আইএসএফ এর আদর্শকে মানুষের সামনে তুলে ধরুন, দেখবেন একদিন মানুষ আইএসএফ এর ছত্রছায়ায় হাজির হবে।

নওশাদ সিদ্দিকি আরও বলেন “সাধারণ মানুষ একটা শৃঙ্খলা পরায়ন জায়গায় আসতে চাইছেন, তাদেরকে এই জায়গায় নিয়ে আসতে হবে আমাদেরকেই।

নওশাদ সিদ্দিকী বলেন “আমি একা বিধানসভায় যদি 291 জনের বিরুদ্ধে লড়াই করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না”।

আপনারা শক্ত হয়ে থাকুন, দেখবেন একদিন বিরোধী শক্তি হিসেবে কাছে মাথা নত করবে। আপনাদের খেয়াল রাখতে হবে সাধারণ মানুষ যাতে করে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, তাদের ন্যায্য অধিকার পাইয়ে দিতে আমাদের সংগ্রাম জারি থাকবে।

আগামী ত্রিস্তর পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কর্মীদের বিভিন্ন এলাকায় সংগঠনকে মজবুত করার নির্দেশ দেন তিনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories