Friday, March 6, 2026
24.4 C
Kolkata

হেমন্তের সান্ধ্যকালীন মনোরম পরিবেশে প্রকাশিত হল নওরোজ পত্রিকার চতুর্থ বর্ষ সংখ্যা

শরীয়তুল্লাহ সোহন, লালগোলা: লালগোলা আর্টস অ্যান্ড কালচার এর পরিচালনায় ও মনিরুজ্জামান মানিক এর সার্বিক তত্ত্বাবধানে লালগোলা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে উঠতি প্রতিভাবান কবি, সাহিত্যিকদের লেখা কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প নিয়ে প্রকাশিত হল নওরোজ পত্রিকার চতুর্থ বর্ষ সংখ্যা। ১৬.১০.২০২২ অর্থাৎ রবিবার হেমন্তের মনোরম পরিবেশে সান্ধ্যকালীন সময়ে লালগোলার বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক মনন সম্পন্ন মানুষের উপস্থিতিতে এই পত্রিকার চতুর্থ বর্ষের সংখ্যাটির শুভ উদ্বোধন হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঙধনুর পত্রিকার বিশিষ্ট সম্পাদক জয়নুল আবেদীন, বিশিষ্ট সাহিত্যিক নিহারুল ইসলাম, সাইদুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন বহু শিক্ষক ও সমাজকর্মী। এই সভায় সভাপতির আসন অলংকৃত করেন জয়নুল আবেদীন। পত্রিকাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন লস্করপুর হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। এছাড়াও সভাটি কে সার্বিকভাবে পরিচালনা করেন পত্রি

কার সম্পাদক মনিরুজ্জামান মানিক। এই সান্ধ্যকালীন সভাটি বহু উঠতি কবিদের কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে মুখর হয়ে উঠে। এছাড়াও অনুষ্ঠানে আগত বিশিষ্টজনরা পত্রিকাটির আগামীর পথচলা মসৃণ করতে এবং স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করে সুস্থ সাংস্কৃতিকময় পরিবেশ গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ হন।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories