Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

নায়ক

~হাফিজুর রহমান, আসোসিয়েট এডিটর, এনবিটিভি

সবে বম্বেতে পা রেখেছি। কার ইন্টারভিউ নেবো তখনও ঠিক করিনি। কোলাবার ইরানি রেস্টুরেনটে নাস্তা করতে করতে মনে হলো শাহরুখের ইন্টারভিউ নিলে কেমন হয়, শাহরুখ তখন বম্বেতে সবে পা রেখেছে, ফোন বা ঠিকানা কিছুই জানিনা। স্ক্রীন ম্যাগাজিনের জার্নালিস্ট পিটার  মার্টিস টিপস দিল। শুনেছিলাম হেমা মালিনী শাহরুখের ফৌজি সিরিয়াল দেখে ওকে দিল্লি থেকে ডেকে প্রথম সই করান, তাই সরাসরি নিজের পরিচয় দিয়ে হেমাকে ফোন করি। হেমামালিনী জানান শাহরুখ আজিজ মির্জার ফিল্মে শুটিং করছে। থ্যাঙ্কস দিয়ে সোজা চেম্বুর, আর কে স্টুডিও। 

আর কে স্টুডিও পৌছে আজিজ মির্জার সঙ্গে আলাপ করলাম।আজিজের বড়দা সৈয়দ মির্জা আমার পরিচিত। ওদের টিভি সিরিয়াল ‘নুক্কড়’ আমার খুব পছন্দের শুনে খুশি আজিজ আলাপ করিয়ে দিলেন ওর ফিল্মের নবাগত নায়ক শাহরুখের সঙ্গে। ছিপছিপে চেহারা আর মাঝারি উচ্চতার দিল্লির স্টেজ থেকে উঠে আসা এই তরুণ কি করবে! আরব সাগরে চকোলেট হিরোদের পাশে মিসফিট এই তরুণ কি কামাল দেখাবে! ভাবছিলাম, শুটিং শুরু হতেই চমকে গেলাম। অন্য সিনিয়র অভিনেতা নবীন নিশ্চল আর জুহি চাওলার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করছে এই নবাগত নায়ক। তাই নয় এনজি হলেও এক এক শটে আলাদা এক্সপ্রেশান। 

এডিটর রেনু সালুজা আমার অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হেসে জানালো “এ ছোকরা বম্বেতে  রাজ করতে এসেছে”। শুটিং ব্রেকে ইন্টারভিউ নেওয়ার ফাকে শাহরুখ জানালো জামিয়ার প্রজেক্টের দৌলতে কলকাতা ঘোরা হয়েছে। সেই শুরু তারপর আরো অনেকবার ইন্টারভিউ নিয়েছি শাহরুখের। আমার নেওয়া সেই ইন্টারভিউ ছাপেনি আতঙ্ক বাজার। ওদের বিনোদন পাতার সম্পাদকের কথা ছিল কোথাকার কে শাহরুখ তার ইন্টারভিউ এর জন্য সচেয়ে বড় কাগজ জায়গা নষ্ট করবে কেনো? সবজান্তা সম্পাদককে বোঝাত পারিনি শাহরুখ কি ক্যালিবারের অভিনেতা। এরপর হনুমানের পছন্দের কলা মর্তমান অফিস। ভগবান বিশ্বাসী মর্তমান শাহরুখের ইন্টারভিউ ছাপলো ( কলকাতায় শাহরুখের প্রথম ইন্টারভিউ) খামে ভরে চেকও দিল। বাইরে এসে চেক দেখে অবাক হলাম মাত্র তিরিশ টাকা! রুচি হয়নি তাই ভগবানে ভয় করা কাগজে সেটি আমার প্রথম আর শেষ লেখা। চেকটি এখনো পড়ে আছে আমার কাছে। সেদিনের সেই তরুণ আজ প্রায় ৬০ ছুই ছুই করছে। শাহরুখের উত্থানের নিরব সাক্ষী হবার সৌভাগ্য হয়েছে। এটাই বা কম কি।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories