Thursday, July 23, 2026
28.2 C
Kolkata

কলকাতা বিমানবন্দরে আগুন, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন

এনভিটিভি, ওয়েবডেস্ক:কলকাতা বিমানবন্দরে আগুন। আতঙ্ক যাত্রীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। সূত্রের খবর, বুধবার রাত্রি ৯.২০ নাগাদ যাত্রীরা আচমকা  সিকিউরিটি চেকিংয়ের জায়গায় ধোঁয়া দেখতে পান। আগুন লাগে বিমানবন্দরের থ্রি এ গেটের কাছে কনভেয়ার বেল্টে। কিছুক্ষণেই ধোঁয়ায় ঢাকে বিমানবন্দর। তৎক্ষণাৎ যাত্রীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। খালি করা হয় ইন্টারন্যাশনাল ডিপার্চার। আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় রয়েছে বিমানবন্দরের ৫টি ইঞ্জিন।  অগ্নিকাণ্ডের জায়গা থেকে অন্যত্র আগুন যাতে ছড়িয়ে না পড়ে নজর রয়েছে সেদিকেই। দমকল বাহিনীর সঙ্গেই আগুন মোকাবিলায় বিমানবন্দরে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিমানবন্দরের পদস্থ আধিকারিকরা। ঘটনাস্থলে যাচ্ছেন দমকল মন্ত্রী সুজিত বসু। 

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories