Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

আজ আছড়ে পড়বে     ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, লাল সতর্কতা জারি গুজরাট উপকূলে

এনভিটিভি, ওয়েবডেস্ক: আরও এগিয়ে এল ‘বিপর্যয়’। বুধবার থেকেই ঘূর্ণিঝড়ের দাপট শুরু হয়েছে গুজরাটের একাধিক উপকূলে। মৌসম ভবন জানিয়েছে, ‘বিপর্যয়’-এর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে গুজরাট। বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। উপড়ে পড়েছে গাছ, কয়েকটি বিদ্যুতের খুঁটিও। পরিস্থিতি সামাল দিতে উপকূলে মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৭টি দল ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২টি দল।    মৌসম ভবন সূত্রে খবর, বুধবারে সৌরাষ্ট্র, দ্বারকা এবং কচ্ছে লাল সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগোবে। বৃহস্পতিবার সন্ধেয় গুজরাটের মান্ডবী এবং পাকিস্তানের করাচির কাছে জখৌ বন্দরের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। তখন ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।  ‘বিপর্যয়’ আছড়ে পড়ার আগে কচ্ছ, পোরবন্দর, দ্বারকা, গির সোমনাথের মতো এলাকায় ২ দিনের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে। উপকূল থেকে ৩৭ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories