Wednesday, October 21, 2026
27 C
Kolkata

এক ঘণ্টায় চার ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়া: ভারত, মিয়ানমার ও তাজিকিস্তানে আতঙ্ক

রবিবার সকাল ৯টায় হিমাচল প্রদেশের মান্ডি জেলায় ভূমিকম্প প্রথম আঘাত হানে। জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪. কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল। স্থানীয় বাসিন্দারা শব্দ ও হঠাৎ ঝাঁকুনি অনুভব করে আতঙ্কে বাড়ি-অফিস থেকে বেরিয়ে আসেন। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

এর মিনিটখানেক পরই মধ্য মিয়ানমারের মেইক্তিলা শহরের কাছে ৫.৫ মাত্রার আরেকটি কম্পন রেকর্ড করে ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৩,৬০০-এর বেশি প্রাণহানির পর এটিই সবচেয়ে শক্তিশালী আফটারশক। রাজধানী নেপিডোতে এই কম্পন অনুভূত হয়। স্থানীয়রা জানান, কম্পনের তীব্রতায় কিছু বাড়ির ছাদে ফাটল ধরে এবং মানুষ রাস্তায় দৌড়ে আসে।

সকাল ৯:৫৪-এ তাজিকিস্তানে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ১০ কিলোমিটার গভীরতায় এই কম্পনের প্রভাব তীব্রভাবে অনুভূত হয়। এর মাত্র ৪২ মিনিট পর ১০:৩৬-এ একই অঞ্চলে ৩.৯ মাত্রার আরেকটি আফটারশক রেকর্ড করা হয়। আশপাশের শহরগুলোতে স্কুল ও দোকান দ্রুত খালি করা হয়।

হিমালয় থেকে মধ্য এশিয়া পর্যন্ত এই অঞ্চলটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যেখানে ভূমিকম্পের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে বেশি। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ঘনঘন এই কম্পন ভবিষ্যতে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দিতে পারে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories