Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

মণিপুর অশান্তিতে মৃত ১০০ জনেরও বেশি

এনভিটিভি, ওয়েবডেস্ক: অগ্নিগর্ভ মণিপুরে চলতে থাকা অশান্তিতে প্রাণ হারিয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ। রাজ্যজুড়ে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত বিদ্বেষ ঘিরে অশান্তির আগুন ছড়িয়েছে কয়েক সপ্তাহ ধরে। ১১টি জেলায় জারি করা হয়েছে কারফিউ। পাশাপাশি বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। রাজ্যের রাজধানীতে সোচ্চার হচ্ছে মৃতদের হারানোর কষ্ট। রবিবার মণিপুরে চলতে থাকা এই সহিংসতার তীব্র নিন্দা করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। স্থানীয় প্রশাসন, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং কেন্দ্রীয় সংস্থাগুলি সহ সরকারের কাছে অবিলম্বে এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধার করার আবেদন জানায় এই দল ।একটি বিবৃতিতে আরএসএস সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে জানান, উত্তর-পূর্ব রাজ্যে “শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ” গ্রহণ করার আবেদন করা হচ্ছে। তিনি তাঁর বিবৃতিতে আরও জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক পরিকাঠামোতে ঘৃণা ও সহিংসতার কোনও স্থান নেই। উভয় পক্ষকেই বিশ্বাসের ঘাটতি কাটিয়ে উঠতে হবে, যা বর্তমান সঙ্কটের সৃষ্টি করেছে। সেইসঙ্গে রাজ্যে শান্তি পুনরুদ্ধারের জন্য কাজ করা উচিত। আরএসএস সাধারণ সম্পাদকের মতে, “গত ৪৫ দিন ধরে মণিপুরে যে অবিরাম সহিংসতা চলছে তা অত্যন্ত উদ্বেগজনক।” তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে, যারা এতো শতাব্দী ধরে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতায় শান্তিপূর্ণ জীবন যাপন করে আসছে তাদের মধ্যে এই অশান্তি ও সহিংসতা শুরু হয়েছে। এমনকী তা এখনও বন্ধ হওয়ার নামও নেয়নি।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories