Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

হজ করতে গিয়ে সৌদিতে গ্রেপ্তার ১৭ হাজার!

এনভিটিভি, ওয়েবডেস্ক: এবারের হজ শুক্রবার শেষ হয়েছে। প্রায় ২৫ লাখ মুসল্লি এবারের হজে অংশ নিয়েছিলেন। এটিই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের একসঙ্গে হজ করার রেকর্ড। তবে এবারের হজে অনুমতি ছাড়া অংশ নিতে যাওয়া ১৭ হাজার জনকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ গত শুক্রবার পর্যন্ত অনুমতি ছাড়া হজে অংশ নিতে যাওয়া এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে। সৌদি প্রেস এজেন্সি গতকাল শনিবার এমন তথ্য জানিয়েছে। পাবলিক সিকিউরিটি ডিরেক্টর এবং হজ সিকিউরিটি কমিটির হেড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি বলেন, মোট ১৭ হাজার ৬১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৫০৯ জন রেসিডেন্সি, ওয়ার্ক এবং বর্ডার সিকিউরিটি রেগুলেশন লঙ্ঘনকারী এবং ১০৫টি ভুয়া হজ ক্যাম্পেইনের সংগঠক রয়েছে। গ্রেপ্তারের পর তাদের সবাইকে সৌদির বিভিন্ন অঞ্চলের পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে। মোহাম্মদ আল বাসামি বলেন, এছাড়াও  হজের অনুমতি না থাকায় ২ লাখ ২ হাজার ৬৯৫ জনকে মক্কার প্রবেশ পয়েন্ট থেকে ফেরত পাঠানো হয়েছে এবং ১ লাখ ২৮ হাজার ৯৯৯টি যানবাহন ফেরত পাঠানো হয়েছে, যাদের মক্কা ও পবিত্র স্থানগুলোতে প্রবেশের লাইসেন্স ছিল না। আল-বাসামি বলেন, হজের অনুমতি না থাকা ‌ব্যক্তিদের পরিবহনের দায়ে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মক্কার প্রবেশপথে পাসপোর্টের জেনারেল ডিরেক্টরেটের অধীনে প্রশাসনিক কমিটিতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, হজ নিরাপত্তা বাহিনী উচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা ও সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এ বছর হজে হাজিদের নিরাপত্তার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়। এক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান কাজ করে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories