Wednesday, October 21, 2026
31 C
Kolkata

আকাশছোঁয়া দাম, ব্রিফকেসে টমেটো রেখে বন্দুক সহযোগে পাহারা দিয়ে অভিনব প্রতিবাদ

এনভিটিভি, ওয়েব ডেস্ক: যতই দিন যাচ্ছে মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে টমেটো কেনার ক্ষমতা। দেশ জুড়ে জেট প্লেনের গতিতে বেড়ে চলেছে টমেটোর দাম। এখন কেজি প্রতি টমেটোর দাম ১২০ থেকে ১৫০ টাকার মধ্যে আবর্তিত হচ্ছে। দিন কয়েক আগেও কেজি প্রতি যে টমেটোর দাম ছিল ৩০ থেকে ৫০ টাকা, এক ধাক্কায় তার দাম তিন থেকে চার গুণ বেড়ে যাওয়ায় মাথায় হাত ক্রেতাদের। রান্নাঘরে ভীষণভাবে প্রয়োজনীয় উপকরণ টমেটো। দাম বেড়ে যাওয়ায় টমেটোর বাজারে কাটছাঁট করতে হয়েছে গৃহস্থকে। নিতান্তই যাঁরা পারছেন না তাঁদের চড়া দামে কিনতে হছে টমেটো। এর জন্য রাজনৈতিক দলগুলিও বিক্ষোভে সামিল হয়েছে। টমেটোকে বহু মূল্যবান সামগ্রী হিসেবে বর্ণনা করে বন্দুক দিয়ে পাহারা দিতেও দেখা গেছে প্রতীকী প্রতিবাদস্বরূপ। অভিনব এই প্রতিবাদ দেখা গেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে। ব্রিফকেসের মধ্যে টমেটো রেখে সেই টমেটো বন্দুক নিয়ে পাহারা দিতে দেখা গেছে কংগ্রেস কর্মী-সমর্থকদের। বিক্ষোভকারীরা বলছেন, টমেটোর দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যে, ব্রিফকেসের মধ্যে রেখে বন্দুক দিয়ে পাহারা দেওয়া ছাড়া উপায় নেই। দাম বৃদ্ধি নিয়ে বিজেপি সরকারকে নিশানা করে কংগ্রেসের মুখপাত্র ভিকি খোঙ্গল বলেন, কংগ্রেসের শাসনকালে মুদ্রাস্ফীতিকে ‘ডাইনি’ বলে আখ্যায়িত করা হতো। আর এখন বিজেপির শাসনকালে এই মুদ্রস্ফীতি তাদের কাছে ‘ডার্লিং’ হয়ে উঠেছে। খোঙ্গল বলেন, ‘আগে সোনা, রুপো, হিরে, মুক্তোসহ মূল্যবান ধাতু সুরক্ষিত রাখতে লকারে রাখা হতো। কিন্তু আমরা চাই না, আগামী দিনে খাদ্যসামগ্রী এ রকমভাবে সুরক্ষা দিয়ে লকারে রাখা হোক। আমরা সরকারকে সেই বার্তাটাই দিতে চেয়েছি।’ তবে শুধু টমেটো নয়, দাম বেড়েছে কাঁচা লংকা (৩০০ টাকা প্রতি কেজি) ধনে পাতা (২০০ টাকা) আদার (৩০০ টাকা প্রতি কেজি)।

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories