Sunday, March 8, 2026
29.1 C
Kolkata

হজ শেষে রওজা শরিফ জিয়ারতে দেড় লক্ষের বেশি মুসল্লি

এনভিটিভি,ওয়েব ডেস্ক: পবিত্র হজ পালনের পর মদিনায় পৌঁছেছেন লক্ষাধিক হাজি। তারা মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করবেন এবং পবিত্র মসজিদে নববীতে নামাজ পড়বেন। গত বুধবার পর্যন্ত এক লাখ ৪২ হাজার ৫৮৮ জন হজ করে মদিনায় যান বলে জানিয়েছে সৌদি বার্তা সংস্থা। হজ ও ভিজিট কমিটির পরিসংখ্যান থেকে জানা যায়, হজ শেষ করে বুধবার মোট ১৭ হাজার ২৫৮ জন মদিনায় পৌঁছেন। ৩৯৫ ফ্লাইটে মদিনার হিজরাহ স্টেশনে এসেছেন ১৫ হাজার ১৫৯ জন। তাদের মধ্যে হারামাইন হাইস্পিড ট্রেনের ৩৯৫ ট্রিপে করে ১৭৯৭ জন পৌঁছেন। এদিকে ৩৬ হাজার ৯৬৩ জন নিজ দেশের উদ্দেশে চলে যান।  জেনারেল প্রেসিডেন্সি জানায়, গত ২৫ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ৪২ লাখ ৫২ হাজারের বেশি লোক পবিত্র মসজিদে নববীতে জিয়ারত করেছেন। মসজিদে আগত মুসল্লিদের জন্য স্বাস্থ্য, নিরাপত্তা, জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্বেচ্ছাসেবাসহ প্রয়োজনীয় সব সেবার ব্যবস্থা রয়েছে। মুসল্লিদের মধ্যে দুই লাখ ৩২ হাজার ৯৪টি জমজম পানির বোতল এবং রোজাদারদের মধ্যে চার লাখ ২৬ হাজার ৪৫৭টি খাবার প্যাকেট বিতরণ করা হয়। তা ছাড়া মসজিদ প্রাঙ্গণে ৪৬ হাজার ১৩৮টি উপহার সামগ্রী বিতরণ করা হয়।  পবিত্র মসজিদে নববীর স্বেচ্ছাসেবা বিভাগ জানায়, জেনারেল প্রেসিডেন্সির পক্ষ থেকে পবিত্র মসজিদে ছয় শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করছেন। জিলহজ মাসে মসজিদে আগত মুসল্লিদের নানা ধরনের সেবা দিয়েছেন। এদিকে সৌদি সরকারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেকে স্বেচ্ছাসেবামূলক কাজ করেন। তারা মুসল্লিদের পথনির্দেশনা, ভিড় নিয়ন্ত্রণ, খাবার বিতরণ, রোগীদের জন্য যানবাহন ব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স সেবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের সহযোগিতাসহ নানা ক্ষেত্রে দায়িত্ব পালন করেন। 

Hot this week

হোলির শোভাযাত্রায় ইজরায়েলের পতাকা, মোদি–নেতানিয়াহুর পোস্টার ঘিরে বিতর্ক কর্ণাটকে

কর্ণাটকের বেলাগাভিতে হোলির একটি শোভাযাত্রাকে ঘিরে নতুন করে বিতর্ক...

করণদিঘিতে বিজেপির ‘পরিবর্তন সভা’য় কম উপস্থিতি, খালি চেয়ার ঘিরে শুরু রাজনৈতিক আলোচনা

উত্তর দিনাজপুরের করণদিঘিতে বিজেপির ডাকা একটি ‘পরিবর্তন সভা’ ঘিরে...

ইরানে দ্রুত জয়ের আশা ধাক্কা খেল, চাপে ট্রাম্প প্রশাসন

ইরানে শুরু হওয়া সামরিক সংঘাত ঘিরে দ্রুত জয়ের যে...

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

Topics

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Related Articles

Popular Categories