Thursday, July 23, 2026
27.1 C
Kolkata

নন্দীগ্রামের একাধিক বুথে বন্ধ ভোটগ্রহণ, ফোন করে কেন্দ্রীয় বাহিনী চাইলেন তৃণমূল নেতা সুফিয়ান

এনভিটিভি,ওয়েবডেস্ক: বুথে নেই কেন্দ্রীয় বাহিনী। ঝামেলা শুরু করে দিয়েছিলেন বিজেপি কর্মী–সমর্থকরা। বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। এই পরিস্থিতি দেখে আসরে নামেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। বিজেপি কর্মী ও প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসার পর প্রশাসনিক কর্তাদের ফোন করেন সুফিয়ান। চান কেন্দ্রীয় বাহিনী।   প্রসঙ্গত, নন্দীগ্রাম–১ ব্লকের মহম্মদপুর–২ পঞ্চায়েতের তারাচাঁদবাড়ে ৬৭ এবং ৬৮ নম্বর বুথে ছিল না কেন্দ্রীয় বাহিনী। বাহিনী রাখার দাবি তুলে স্থানীয় বিজেপি কর্মীরা শনিবার সকালে বুথে ঢুকে বিক্ষোভ শুরু করেন। বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। বুথের বাইরে দীর্ঘ লাইন পড়ে যায় ভোটারদের। ওই এলাকারই ভোটার সুফিয়ান। খবর পেয়ে তিনি ওই বুথে যান। কেন ভোটগ্রহণ বন্ধ তা নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা হয় তাঁর। ভোটগ্রহণ শুরু করা নিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এর পর সুফিয়ান নিজেই প্রশাসনিক কর্তাদের ফোন করে কেন্দ্রীয় বাহিনী চান। পুলিশের একটি কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে যায়। তবে দীর্ঘক্ষণ সেখানে বন্ধ ছিল ভোটগ্রহণ। 

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories