Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

“স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন যাতে বাংলার কোন মানুষের প্রাণহানি না হয়”: সুকান্ত মজুমদার

এনবিটিভি, ওয়েব ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর শনিবার সকালে দিল্লি থেকে কলকাতায় ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

তিনি বললেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সময় চেয়েছিলাম ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ওনার তরফ থেকে সময় দেওয়া হয়েছে। ওনাকে সমস্ত বিষয় বিস্তারিত বলেছি। ভোট পরবর্তী হিংসা যাতে কম হয় তা কেন্দ্রীয় বাহিনী দিয়ে তা রোখার চেষ্টা করাবেন। বাংলার মানুষের কাছে সুখবর এটাই যে কেন্দ্রীয় বাহিনী থাকছে। এই যে অরাজকতা তা কমিয়ে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। জানি না, এটা কতদিন থাকবে। এই অরাজকতার কম আছে মৃত্যুর সংখ্যা বাড়েনি। তাঁর কারণ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি। স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন যাতে বাংলার কোন মানুষের প্রাণহানি না হয়।”

তিনি আরো বললেন, “পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে মৃত্যু ও হিংসার সম্পর্ক হয়ে গিয়েছে। রাজ্য সরকার আসার পর এই বিষয়টিকে বন্ধ করার জন্য কোন চেষ্টাই করা হয়নি। মুখ্যমন্ত্রীর উচিত যেহেতু তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে, এই মৃত্যুগুলো বন্ধ করা। একজনেরও মৃত্যু ঘটা উচিত না সে তৃণমূল কর্মী হোক বা অন্য কেউ।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সম্পর্কে তার বক্তব্য, “আগে ওনাদেরকে ঠিক করে নিতে বলুন পিসি ভাইপোকে। মুখ্যমন্ত্রী বলছে মাত্র উনিশ জন মারা গিয়েছে আর তৃণমূল কংগ্রেসের যদি ৩১ জন মারা যায় বাদবাকি কারও মারা যায়নি। আমরা হিসেবে পড়তে চাই না। বাংলার একজন মানুষের মৃত্যু হওয়া উচিত নয় সে তৃণমূল কংগ্রেস করল তারও মৃত্যু হওয়া উচিত নয়।”

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories