Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

কর্ণাটক বিধানসভায় কংগ্রেস বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি বিধায়কদের

এনবিটিভি, ওয়েব ডেস্ক: কর্ণাটক বিধানসভায় কংগ্রেস বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি বিধায়কদের। সাসপেন্ড হলেন ১০ বিজেপি বিধায়ক। ঘটনার সূত্রপাত রাজ্য সরকারের বিনামূল্যে চাল দেওয়ার প্রকল্প নিয়ে বিবাদ। বিধানসভা ভোটের প্রচারে কংগ্রেস ঘোষণা করেছিল, ক্ষমতায় এলে বিনামূল্যে মাসে ১০ কেজি করে চাল দেবে। এক মাস চাল দেওয়ার পরই সরকার টাকা দেওয়া শুরু করেছে। ৩৭ টাকা কেজি হিসাবে ৩৭০ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা শুরু হয়। সরকারের বক্তব্য, কেন্দ্র প্রয়োজনীয় চাল দিচ্ছে না। চাল পাওয়া গেলে ফের রেশনে দেওয়া হবে। বিজেপির দাবি, মোটামুটি মানের চালও ৩৭ টাকা কেজি দরে পাওয়া যায় না। নগদ যদি দিতেই হয় তো ৫০ টাকা কেজি প্রতি দিতে হবে।

জানা গিয়েছেঅধ্যক্ষ ইউ টি কাদেরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে সুর চড়াল বিজেপি (BJP) এবং জেডিএস (JDS)। বিধানসভা সচিবের কাছে অনাস্থা নোটিস দিয়েছে বিজেপি এবং জেডিএস। সই করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং এইচ ডি কুমারস্বামীও।

কংগ্রেসেরঅভিযোগ, অধ্যক্ষ দলিত সম্প্রদায়ের মানুষ। বিজেপি তাঁকে অসম্মান করেছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories