Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

কিছুটা স্বস্তি পেলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল

এনবিটিভি, ওয়েব ডেস্ক: কিছুটা স্বস্তি পেলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সম্প্রতি নতুন করে তাঁর নামে আরও কিছু বেনামী সম্পত্তির হদিশ পাওয়ার কথা জানিয়ে অনুব্রতকে নতুন করে হেফাজতে নেওয়ার আবেদন করে বিশেষ সিবিআই আদালতে বিচারক রঘুবীর সিংয়ের এজলাসে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পিএমএলএ আইনের ৫০ নম্বর ধারার উল্লেখ করে তৃণমূল নেতাকে হেফাজতে চায় ইডি।

এদিন শুনানিতে অনুব্রতর আইনজীবি সম্পৃক্তা ঘোষাল এর তীব্র বিরোধিতা করে দাবি করেন, উক্ত আইনে তাঁদেরই হেফাজতে নেওয়া যায়, যাঁরা পুলিশ বা বিচারবিভাগীয় – কোনও হেফাজতেই নেই। যেহেতু অনুব্রত জেল হেফাজতে রয়েছেন, তাই এই ধারা তাঁর ক্ষেত্রে কার্যকর হতে পারে না। উভয় পক্ষের বক্তব্য শুনে মামলা খারিজ করে দেন বিচারপতি।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories