Thursday, July 23, 2026
28.2 C
Kolkata

কর্ণাটকের এক স্কুলে হিজাব পড়ে আসা ছাত্রীদের ঢুকতে বাধা, উত্তপ্ত এলাকা

এনবিটিভি, ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের পর এবার কর্নাটকের বিশালগড়ের কড়ইমুড়ার এক বিদ্যালয়ে হিজাব পড়ে স্কুলে না ঢুকতে দেওয়ার অভিযোগ উঠলো। এমনকি ছাত্রীদের পাশে দাঁড়ানোয় অন্য পড়ুয়াদের মারধরেরও অভিযোগ ওঠে। ঘটনার জেরে স্কুলের ছাত্রছাত্রী-সহ অভিভাবকরা স্কুলের সামনেই রাস্তা অবরোধ করেন।

ছাত্রীদের মতে, এই স্কুলে বিশ্ব হিন্দু পরিষদের লিখিতভাবে ছাত্রীদের হিজাব পরায় নিষেধাজ্ঞা জারির দাবিকে অঘোষিতভাবে সমর্থন করেছে স্কুল। শুক্রবার হিজাব পরে আসা ছাত্রীদের স্কুলে ঢুকতে বাধা দেয় কিছু বিশ্ব হিন্দু পরিষদের কর্মী। স্কুলেরই কয়েকজন ছাত্র তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করায় তাদের মধ্যে এক ছাত্রকে মারধর করা হয়। যার জেরে স্কুল চত্ত্বর রীতিমতো উত্তপ্ত হয়ে যায়। কিসের ভিত্তিতে ছাত্রীদের বাধা দেওয়া হলো, তা স্কুলের প্রধান শিক্ষকও জানাতে পারেনি।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories