Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

এসইউসিআই ব্রিগেড সমাবেশ: ব্রিগেড থেকে সিপিআইএমকে আক্রমণ নেতৃত্বের

এনবিটিভি, ওয়েব ডেস্ক: দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাড়ে তিন দশক পর শনিবার ব্রিগেডে সমাবেশ করল এসইউসিআই। এদিন তৃণমূল কংগ্রেস বিজেপির আক্রমণের পাশাপাশি প্রাক্তন শাসক দল সিপিআইএমকেও আক্রমণ করেন নেতৃত্ব।

এসইউসিআই নেতা প্রভাস ঘোষের বক্তব্য, “ভোটের জন্য কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে সিপিএম। এমন একটি জোটে গিয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসও রয়েছে। না খেয়ে দিনের পর দিন থেকেছি। কিন্তু আমাদের কেনা যায়নি। আমরা কখনও বিবেক বিক্রি করিনি।”

তিনি আরো বলেন, “তখন ফরওয়ার্ড ব্লক, আরএসপি আমাদের সঙ্গে বসত না। আমাদের সঙ্গে নাকি বসাই যায় না। খাদ্য, আশ্রয় জোটেনি তখন। কিন্তু আমরা আপোষ করিনি। এই পার্টি কোনও সরকারের জোরে নয়, কোনও এমএলএ-এমপির জোরে নয় মানুষের সমর্থনে এগিয়ে চলেছে। সিপিএম নেতারা লেনিনের শিক্ষাকে গুরুত্ব দেন না।”

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories