Wednesday, October 21, 2026
25 C
Kolkata

সাংসদ পদ খোয়া যাওয়ার মতো পরিস্থিতি এটোয়ার বিজেপি সাংসদ রামশংকর কাঠেরিয়ার

এনবিটিভি, ওয়েব ডেস্ক: শপিং মলে একটি সংস্থার দপ্তরে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগে সাংসদ পদ খোয়া যাওয়ার মতো পরিস্থিতি এটোয়ার বিজেপি সাংসদ রামশংকর কাঠেরিয়ার। ওই মামলায় দোষী সাব্যস্ত করে দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দিল উত্তরপ্রদেশের এমপি-এমএলএ আদালত।

তিনি বলেন, “স্বাভাবিকভাবেই আদালতের ডাকে হাজির হয়েছিলাম। আদালত আজ আমার বিরুদ্ধে রায় দিয়েছে। আদালতকে সম্মান করি। তবে উচ্চ আদালতে আবেদন করার অধিকার রয়েছে আমার। সেই অধিকার প্রয়োগ করব।”

উল্লেখ্য, ২০১১ সালের ১৬ নভেম্বর ‘টোরেন্ট পাওয়ার’ নামের একটি সংস্থার অফিসে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল কাঠেরিয়ার বিরুদ্ধে। সংস্থার কর্মীদের মারধর করেন বলেও অভিযোগ। ওই মামলাতেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদকে একাধিক ধারায় দোষী সাব্যস্ত করে আগ্রার এমপি-এমএলএ আদালত। ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। এই শাস্তি থেকে অব্যাহতি না পেলে রাহুল গান্ধীর মতোই সাসংদ পদ খোয়াবেন গেরুয়া নেতা।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories