Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

গ্রেফতার হলেন কেজরিওয়াল

গ্রেফতার করা হলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

বৃহস্পতিবার রাতে  মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁর মোবাইল জব্দ করে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডির কর্মকর্তারা। এর ঘণ্টা দুয়েক পরে কেজরিওয়ালকে গ্রেপ্তারের কথা জানান তারা।

এর আগে আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার থেকে সুরক্ষা দিতে অস্বীকার করে দিল্লী হাইকোর্ট। এর কয়েক ঘণ্টা পরেই ইডির একটি দল তাঁর বাসভবনে ঢোকে। অর্থ পাচার (মানি লন্ডারিং) প্রতিরোধ আইনে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডির কর্মকর্তারা।

এই মামলায় ইডির নয়টি সমন এড়িয়ে গেছেন আম আদমি পার্টির (আপ) প্রধান। গত সোমবার ইডির করা দিল্লি জল বোর্ডে কথিত অনিয়মের সঙ্গে যুক্ত অর্থ পাচার মামলার পৃথক আরেকটি সমনেও তিনি হাজির হননি।

আবগারি মামলায় তেলেঙ্গানার বিআরএস নেতা কে কবিতাকে গ্রেপ্তারের এক সপ্তাহের মধ্যে ইডির পক্ষ থেকে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হল।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories