Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

দুই সপ্তাহ তিহার জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে

আগামী দুই সপ্তাহ তিহার জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউয়ের বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছেন।আবগারি নীতি মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি।

তদন্তে কেজরিওয়াল সহযোগিতা করছেন না এই অভিযোগ করে হেফাজতের মেয়াদ বৃদ্ধির দাবি জানিয় ইডি। ইডি জানায়, কেজরিওয়াল এখনো তাঁর মুঠোফোনের পাসওয়ার্ড ইডিকে দেননি।

তিহার কারাগারে নিয়ে যাওয়ার আগে কেজরিওয়ালের সঙ্গে তাঁর স্ত্রী সুনীতা ও দিল্লি সরকারের দুই মন্ত্রী আতিশী ও সৌরভ ভরদ্বাজ দেখা করতে চাইলে তাদের দেখা করার অনুমতি দেন আদালত।

উল্লেখ্য, এর আগে আবগারি নীতি ঘুষ মামলায় গ্রেপ্তার করা হয়েছে আম আদমি পার্টির (আপ) সাবেক উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংকে। একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তেলেঙ্গানার বিআরএস নেত্রী কে কবিতাকেও।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories