Tuesday, October 27, 2026
29 C
Kolkata

এবারের নির্বাচন গণতন্ত্র ও সংবিধান রক্ষার নির্বাচন: সোনিয়া গান্ধী

এই নির্বাচন দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার নির্বাচন বলে মন্তব্য করেছেন সোনিয়া গান্ধী। ষষ্ঠ দফার ভোটগ্রহণের আগে এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রতিটি ভোট কর্মসংস্থান সৃষ্টি করবে, মুদ্রাস্ফীতি হ্রাস করবে এবং নারীদের ক্ষমতায়ন করবে।

সাবেক এই কংগ্রেস প্রধান বলেন, ‘এই নির্বাচনে বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণের মতো ইস্যুতে লড়াই চলছে। এই লড়াইয়ে আপনাকে আপনার ভূমিকা পালন করতে হবে।’

সোনিয়া আরও বলেন, বেকারদের চাকরি হবে কিনা, জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে লাগাম টানা যাবে কি না সবই ঠিক হবে আপনার একটি ভোটের ওপর। অনুগ্রহ করে এগুলো বিবেচনায় রেখে ভোট দিন।

সোনিয়া বলেন, ‘দিল্লির সাতটি আসনে কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার জন্য আপনাদের কাছে আমি আবেদন করছি।’

শনিবার দিল্লির সাতটি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তার আগে বৃহস্পতিবার বিকেলেই শেষ হয় প্রকাশ্য প্রচার। দিল্লিতে সাতটি আসনের মধ্যে তিনটিতে লড়াই করছে কংগ্রেস, আর চারটিতে আম আদমি পার্টি (এএপি)। বিজেপির সঙ্গেই মূলত তাদের প্রতিদ্বন্দ্বিতা হবে।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories