Tuesday, October 27, 2026
29 C
Kolkata

বিজেপি মুসলিম মহিলাদের ভোটে বাধা দিতে চায় দাবি ওয়াইসির

বিজেপি মুসলিম মহিলাদের টার্গেট করে ভোটে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন  এর সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি।

এক্স পোস্টে আসাদউদ্দিন ওয়াইসি বলেন, “বিজেপির দিল্লি ইউনিট নির্বাচন কমিশনকে বলে বোরকা পরা মহিলাদের বিশেষভাবে চেক করা উচিত। তেলেঙ্গনায় সাম্প্রতিক নির্বাচনে তারা মুসলিম মহিলাদের অপমান করেছে।

এর আগে বুধবার দিল্লি বিজেপির একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক  এর সাথে দেখা করে বোরকা পরা মহিলাদের অধিকতর যাচাই করার দাবি তোলে।

ইতিমধ্যে, মুসলিম মহিলাদের ভোটার আইডি কার্ড চেক করার অভিযোগে হায়দরাবাদ লোকসভা আসনের বিজেপির প্রার্থী মাধবী লাথার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories