Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

গাজার নেটসারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার করল ইসরাইল

ইসরায়েলি সেনাবাহিনী গাজার নেটসারিম করিডোর থেকে সম্পূর্ণভাবে সরে এসেছে, যা গত মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের একটি শর্ত ছিল।

তথাকথিত নেটসারিম করিডোর হলো একটি ভূখণ্ড, যা উত্তর গাজাকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করেছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, সেনা প্রত্যাহারের শেষ সময়সীমা ছিল ৯ ফেব্রুয়ারি। এই করিডোরের নামকরণ করা হয়েছিল নেটসারিমের নামে, যা ছিল গাজার শেষ ইসরায়েলি বসতি এবং ২০০৫ সালে তৎকালীন ইসরাইলি প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের গাজা থেকে ইসরাইল প্রত্যাহার পরিকল্পনা বন্ধ করা হয়।

নেটসারিম করিডোর থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের এক দিন পর হামাস ও ইসরায়েল তাদের পঞ্চম বন্দি-বন্দিমুক্তি বিনিময় সম্পন্ন করে। ফলত ফিলিস্তিনি গোষ্ঠী তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়াহয়, এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়।

ইসরায়েল একটি প্রতিনিধি দলকে কাতারে পাঠিয়েছে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনার জন্য, আর ঠিক সেই সময় বন্দি আদানপ্রদানের ঘটনা ঘটে, জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়। যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হয়েছিল ১৯ জানুয়ারি এবং এটি অন্তত ছয় সপ্তাহ পর্যন্ত চলার কথা।

তবে নেতানিয়াহুর কার্যালয় মারফত রয়টার্স জানিয়েছে যে, প্রতিনিধি দলটি শুধুমাত্র প্রযুক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। গাজার যুদ্ধ-পরবর্তী প্রশাসনের মতো জটিল বিষয় নিয়ে এই মুহূর্তে তারা কোনো আলোচনা করবেন না।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories