Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

নিয়োগ দুর্নীতি: সিবিআই চার্জশিটে বিজেপি নেতা অরুণ হাজরার নাম, ৭৮ কোটি টাকার লেনদেনের অভিযোগ

সিবিআই সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছে, যেখানে বিজেপি নেতা অরুণ হাজরার নাম উঠে এসেছে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে অরুণ হাজরা অযোগ্য প্রার্থীদের তালিকা সুজয় কৃষ্ণ ভদ্রকে সরবরাহ করতেন এবং তারা সেই অযোগ্য ক্যানডিডেটদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে যৌথভাবে প্রায় ৭৮ কোটি টাকা তুলেছেন।

তদন্তে আরও জানা গেছে, অরুণ হাজরা শুধুমাত্র প্রাথমিক নিয়োগ নয়, এসএসসি, রেলসহ বিভিন্ন বিভাগে চাকরি দেওয়ার নামে অর্থ সংগ্রহ করতেন। এই বিপুল পরিমাণ অর্থ ‘কালীঘাটের কাকু’ নামে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্রর পকেটে যেত।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র এবং তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম আগেই চার্জশিটে উল্লেখ করা হয়েছিল। তবে, এই প্রথমবার অরুণ হাজরার নাম উঠে এসেছে। উত্তর কলকাতার এই বিজেপি নেতা একসময় কংগ্রেসে ছিলেন, পরে তৃণমূলে যোগ দেন এবং এরপর তাপস রায়ের সঙ্গে বিজেপিতে যোগদান করেন। তার নাম নিয়োগ দুর্নীতিতে জড়ানোর ফলে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সুজয় কৃষ্ণ ভদ্র ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এবং দীর্ঘদিন প্রেসিডেন্সি জেলে ছিলেন। পরে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিনে মুক্তি পান এবং বর্তমানে বেহালায় নিজের বাড়িতে আছেন। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জশিট দাখিল করা হয়েছে। শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, কলকাতা হাইকোর্টে এই মামলার চার্জশিট জমা পড়ে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories