Saturday, September 5, 2026
28 C
Kolkata

ব্রিজের নির্মাণের দাবিতে, সরকারের বিরুদ্ধে সরব আমজনতা ! মালদার রতুয়া রাজ্য সড়ক অবরুদ্ধ করে চলছে বিক্ষোভ

মালদার পীরগঞ্জ এলাকায় ক্ষুব্ধ আমজনতা। এবার তারা নিজেরাই অধিকারের দাবিতে নেমেছে পথে। মহানন্দা নদীর উপর সেতুর দাবিতে সরব হয়েছে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে প্রশাসনকে সেতু মেরামত ও নির্মাণের অনুরোধ জানালেও, বিন্দুমাত্র কর্ণপাত করছে না প্রশাসনিক কর্তৃপক্ষ। এতে নিত্যভোগান্তির শিকার হচ্ছে পথযাত্রীরা। অনুরোধে কোনো কাজ হয় না । অবশেষে তারা প্রতিবাদের পথকেই বেছে নিয়েছে। মালদায় রতুয়া রাজ্য সড়ক ও পীরগঞ্জ হাই স্কুল সংলগ্ন এলাকায়, সাধারণ মানুষরা ব্রিজে নির্মাণের দাবিতে জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সাধারণ মানুষরা রাস্তায় বসে পড়ে, টায়ার জ্বালিয়ে রতুয়া রাজ্য সড়ক অবরুদ্ধ করে রেখেছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories