Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

উত্তপ্ত পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, সাতটি এফ-আই-আর দায়ের হয়েছে

শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকাকালীন বিক্ষোভকারীরা তাঁর গাড়ি ঘিরে ধরে, গাড়িতে ভাঙচুর চালায় এবং তাঁকে হেনস্থা করার অভিযোগ ওঠে। এই ঘটনার পর ক্যাম্পাসে তৃণমূলপন্থী কর্মী সংগঠন শিক্ষাবন্ধু সমিতির অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

এই ঘটনাগুলির পর যাদবপুর থানায় মোট সাতটি এফআইআর দায়ের হয়েছে। তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন WBCUPA শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা, তাঁকে আটকানো এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অগ্নিসংযোগের অভিযোগে দুটি এফআইআর দায়ের করেছে। তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্যা শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে, এক ছাত্র ক্যাম্পাসের মধ্যে শিক্ষা মন্ত্রীর বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এফআইআর দায়ের করেছেন।

পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে, যিনি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী এবং বর্তমানে বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। তদন্ত চলছে এবং অশান্তিতে যুক্ত আরও কয়েকজনের খোঁজ চলছে।

রবিবার সকালেও ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাম ছাত্র সংগঠন এসএফআই রবিবার বিকেলে সুকান্ত সেতু থেকে প্রতিবাদ মিছিলের কর্মসূচি নিয়েছে এবং সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories