Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

রোজার প্রচলন রয়েছে, হিন্দু এবং খ্রিস্টধর্মীও জানেন কি?

গত শনিবার থেকে শুরু হয়েছে রোজা। রোজার নিয়ম অনুযায়ী ভোর থেকে, সন্ধ্যাবেলা পর্যন্ত উপোস করতে হয়, এমনকি জলটুকু পান করা নিষিদ্ধ। এটাই আল্লাহর উদ্দেশ্যে নিজের ভক্তি জ্ঞাপন করার এক বিশেষ ইবাদত। রোজার মাধ্যমে আত্মশুদ্ধি, ধৈর্য এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা হয়।

এই ধরনের এক বিশেষ রীতির প্রচলন রয়েছে খ্রিস্ট ধর্মে। খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা, তাদের রীতি অবলম্বন করে লেন্ট পালন করে থাকে। খ্রিস্টান ধর্মে ‘লেন্ট’ শব্দের অর্থ হলো তপস্যা বা উপবাসের সময়। ২০২৪ সালে প্রায় একই সময় লেন্ট এবং রোজা পালিত হয়েছিল। খ্রিস্ট ধর্মে ৪০ দিনব্যাপী এই উৎসব চলে। লেন্ট উৎসবে ৪০ দিন ব্যাপী প্রতিটি বুধবার ও শুক্রবার খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের উপোস করতে হয়। লেন্টের সময় অনেক খ্রিস্টান মাংস, মিষ্টি বা অন্যান্য প্রিয় জিনিস থেকে বিরত থাকেন, যাতে তারা যীশু খ্রিস্টের ৪০ দিনের উপবাস ও তপস্যার স্মরণ করতে পারেন। এই সময়টি আত্মিকভাবে নিজেকে পরিশুদ্ধ করার এবং ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য বিশেষ গুরুত্ব বহন করে। তবে ওই দিনগুলোতে শুধুমাত্র মাছ খাবার অনুমতি থাকে তাদের।

উপবাসের নিয়ম নীতি মেনে আরাধ্য দেব-দেবীর পূজায় বাদ যায়নি হিন্দুরাও। হিন্দু ধর্মাবলম্বী মানুষরা, প্রত্যেক মাসে একাদশী ও পূর্ণিমায় উপোস করে। তারা মনে করে, ইষ্টদেবতাকে সন্তুষ্ট করার এটাই সর্বোৎকৃষ্ট উপায়। 

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories