Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাগনানে বিশ্বনবী দিবস উদযাপন কমিটির উদ্যোগে সম্প্রীতি যাত্রা ও ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন

বাগনান বিশ্বনবী দিবস উদযাপন কমিটির উদ্যোগে দুই দিন ধরে বিশ্বশান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে নানা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বাগনান লাইব্রেরি মোড়ে শনিবার শুরু হয় ক্বেরাত প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রথম হন ক্বারী নিজাম উদ্দিন, দ্বিতীয় হন হাফেজ আবু বক্কর এবং তৃতীয় হন হাফেজ আনাম মল্লিক। একই সঙ্গে আয়োজিত রক্তদান শিবিরে ৯০১ জন রক্তদান করে মানবিকতার দৃষ্টান্ত রাখেন।

রবিবার সকালে বর্ণাঢ্য সম্প্রীতি যাত্রা বাগনান এলাকায় পরিক্রমা করে। যাত্রায় অংশ নেন কমিটির সভাপতি শেখ আশিক রহমান, কোষাধ্যক্ষ সৈয়দ মুজিবর রহমান, সম্পাদক কাজী সাওগাত রহমানসহ অন্যান্য সদস্যরা। হাফেজ ওলিউর রহমানের ক্বেরাত পাঠের মধ্য দিয়ে সম্প্রীতি সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা জামাআতে ইসলামি হিন্দের সহ সভাপতি সেখ জামিনুল ইসলাম, বাগনানের বিধায়ক অরুনাভ সেন (রাজা), ফাদার রেভারেন্ড সঞ্জীব, স্বামী পরমানন্দ মহারাজসহ বহু সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব। সভায় সেখ জামিনুল ইসলাম বলেন, নবী মুহাম্মদ (সা.) সব মানুষের জন্য ন্যায়, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা দিয়েছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories