Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

দেহ দান নয়, কবরস্থ হওয়ার বাসনা প্রকাশ কবীর সুমনের- “জাতিগতভাবে আমি মুসলিম। আমার প্রাণের শহর কলকাতায় কবরস্থ হওয়ার বাসনা থাকতেই পারে, তাই না ?”

সলিল চৌধুরী পরবর্তী যুগে বাংলা তথা ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে একনায়ক আধিপত্য যদি কেউ বিস্তার করে থাকেন তাহলে সেটা তিনি। তার অনুরাগীদের উপস্থিতি, ভারতের সীমান্ত পেরিয়ে ছড়িয়ে গেছে গোটা বিশ্বে ।

সারাদিনব্যাপী উপোস করে পবিত্র রমজান পালনের মাধ্যমে এখন উপাসনায় মগ্ন মুসলিম ভাই-বোনেরা। রমজান শেষে আসতে চলেছে ঈদ। এই খুশির উৎসবে প্রিয়জনদের উপহার দেওয়ার প্রচলন রয়েছে। তবে স্বনামধন্য জীবন্ত কিংবদন্তি কবীর সুমন এমন সিদ্ধান্ত নিয়ে, ঈদের আগে নিজেকেই ‘দীনের’ উপহার দিলেন ।

গতকাল সমাজমাধ্যমে করা একটা পোস্টে তিনি মৃত্যুর পর কবরস্থ হওয়ার বাসনা প্রকাশ করেছেন। এর আগে যদিও তার দেহ দানের ইচ্ছা ছিল, বামপন্থী মানসিকতা থেকে।

তার এই সিদ্ধান্তকে নেটিজেনদের একাংশ কুর্নিশ জানালেও, কিছু সংখ্যক মানুষ চূড়ান্ত সমালোচনাও করেছেন । বাংলা খেয়ালের একনিষ্ঠ ছাত্র, এবং নিজেকে বাংলা সংগীতের ‘গোলাম’ বলে দাবি করা কবীর সুমন এনবিটিভি কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “মৃত্যু পরবর্তী তার এই বাসনা সম্পূর্ণ ব্যক্তিগত।” সমালোচকদের প্রসঙ্গে তিনি জানান, “আমি সমাজ মাধ্যমে খুব একটা থাকি না। আমার কাছে ঘটনা প্রসঙ্গে এখনো কোনো সমালোচনা চোখে পড়েনি।” তিনি এও জানান, “জাতিগতভাবে আমি মুসলিম। আমার প্রাণের শহর কলকাতায় কবরস্থ হওয়ার বাসনা থাকতেই পারে, তাই না?”

তিনি কবীর সুমন। তিনি এক এবং অদ্বিতীয়। তাইতো আজও তিনি বলার স্পর্ধা রাখেন, “আমি ধর্মে মুসলমান, আছি লালনের সঙ্গে।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories