Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ধর্মতলায় মুসলিম সংগঠনগুলির ঐক্যবদ্ধ প্রতিবাদ

ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে বিভিন্ন মুসলিম সংগঠনের যৌথ উদ্যোগে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডে, ১০ মার্চ ২০২৫ সোমবার আয়োজিত হল প্রতিবাদী মঞ্চ। ধর্মতলায় আজ দুপুর ১২ টা থেকে শুরু হয়েছে এই ধর্না ও অবস্থান বিক্ষোভ, চলবে বিকেল ৪ টে পর্যন্ত। এই অবস্থান-বিক্ষোভ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। মূলত ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টে পাশ করানোর যে পদক্ষেপ কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, তার বিরুদ্ধে এই আন্দোলন।

ভারতীয় সংবিধানে প্রথম ১৯৫৪ সালে ওয়াকফ আইন বলবৎ হয়। পরবর্তীতে ২০০৩ সালে এই আইনের সংশোধনী বিল পাস হয়। বর্তমানে, অর্থাৎ ২০২৫ অর্থবর্ষে ভারতে মোট সম্পত্তির পরিমাণ ১.২ লক্ষ্য কোটি টাকা। যার মধ্যে ৯.৪ লক্ষ একর জমি এবং ৮.৭ লক্ষ সম্পত্তি রয়েছে। সাধারণ মানুষের একাংশ সহ বিরোধী দলগুলি মনে করছে কেন্দ্রীয় সরকার এই সম্পত্তি কুক্ষিগত করার উদ্দেশ্যে, ওয়াকফ সংশোধনী বিল পাস করাতে মরিয়া হয়ে উঠেছে।

ওয়াকফ বিল সংক্রান্ত বিজেপির শর্তসাপেক্ষ নিয়মাবলী:

1) আগে যেকোনো সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে গণ্য করা যেত। এখন জেলার প্রশাসক বা ডেপুটি কমিশনারের হাতে দেওয়া হয়েছে।

2) ওয়াকফের অন্তর্ভুক্ত সমস্ত সম্পত্তি গুলিকে কেন্দ্রীয় পোর্টালে ডিজিটাল নথিভুক্তকরণ করতে হবে।

3) তিন সদস্যের ট্রাইবুনাল ২ সদস্যে সীমিত করা হয়েছে। এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়। ৯০ দিনের মধ্যে এপ্রিলকরা যাবে।

4) ওয়াকফ বোর্ড এবং সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

মুসলিম সংগঠন গুলি এবং বিরোধী দলগুলি এই আইনের বিরোধিতা করছে। তারা মনে করছে বিজেপি সম্পত্তির অধিকার মুসলিমদের থেকে ছিনিয়ে নিচ্ছে তাদের বলে দাবি করতে পারে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের প্রতিবাদী মঞ্চে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন যে, যেহেতু ওয়াকফ মুসলিম সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই এই সংশোধনী বিল সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। তিনি আরও বলেন যে, ওয়াকফ সংশোধনী বিলের মাধ্যমে কেন্দ্রের বিজেপি সরকার চাইছে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাতে ও নিজেদের ফ্যাসিবাদী স্বার্থ কায়েম করতে। সংবিধানের ধর্মনিরপেক্ষ কাঠামোটাকে নষ্ট করে দেওয়াটাই তাদের মূল লক্ষ্য।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories