Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

“যে দেশে মদ বন্ধ করে দেওয়া হয় সে দেশেই মদ বেশি চলে” বলিউড গানের নিষেধাজ্ঞায় পাকিস্তান কে করা সমালোচনা, বলিউড খ্যাত কুমার শানুর

“যে দেশে মদ বন্ধ করে দেওয়া হয় সে দেশেই মদ বেশি চলে”
বলিউড গানের নিষেধাজ্ঞায় পাকিস্তান কে করা সমালোচনা, বলিউড খ্যাত কুমার শানুর

বলিউডের সিনেমা ও গান, প্রতিবেশী রাজ্য পাকিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের নানান দেশে অত্যন্ত জনপ্রিয়। এবার সেই বলিউডের গানের উপরেই নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান। সূত্র মারফত জানা যাচ্ছে সরকারি এবং বেসরকারি স্কুল কলেজ গুলিকে নির্দেশ দিয়ে এমনটাই জানিয়েছে পাঞ্জাব প্রদেশের মরিয়ম নওজার সরকার।

নোটিশে জারি হয়েছে আপত্তিজনক পোশাক পড়ে অশ্লীলভাবে নৃত্য পরিবেশন করা যাবে না। বলিউড সংগীত বন্ধ করার মাধ্যমে সমাজে অনৈতিক ও অশ্লীল কার্যকলাপ গুলিকে দমন করতে হবে। ১৪ই মার্চ থেকে স্কুল ও কলেজ গুলিতে বলবৎ হতে চলেছে এই আইন।

কার্যত প্রায় একই অবস্থা ভারতবর্ষে। আতিফ আসলাম, রাহাত ফাতে আলী খান, শফকত আমানত আলি সহ বেশ কিছু স্বনামধন্য গায়ককে ইতিমধ্যে ব্যান্ড করেছে ভারত সরকার। রাজনৈতিক এই টানাপোড়েনে দিনের শেষে বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।

ঘটনা প্রসঙ্গে এনবিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলিউডের কালজয়ী গায়ক কুমার শানু জানান, “মিউজিকের নেই কোন বাধ্যবাধকতা, নেই কোন সীমানা। কাজেই এমন করাটা উচিত হয়নি। যারা বলিউডের গান পছন্দ করেন, তাদেরকে বঞ্চিত করা একেবারেই উচিত হয়নি। এই নিয়ম খুব একটা কার্যকরী হবে বলে মনে হয় না।” তিনি খানিক হেসে মশকরার ভঙ্গিমায় এও জানান, “যে দেশে মদ বিক্রি বন্ধ হয়ে যায় সে দেশে বেশি মদ চলে। কাজেই ওরা যত বলিউড গান থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে নিয়ে যেতে চেষ্টা করবে, ততো মানুষের মনে আগ্রহের সৃষ্টি হবে। আমি এই ঘটনাকে সমর্থন করি না। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আলাপচারিতায় একটা সৌহার্দ্যমূলক ব্যবস্থা থাকা প্রয়োজন।”

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories