Saturday, September 5, 2026
30 C
Kolkata

মুহাম্মদ ইউনূসের ঘোষণা : ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, গুজব রুখে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘের সহযোগিতা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন,  নির্বাচন এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে। তিনি আরও বলেন, “আমরা চাই, আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও অবাধ হোক। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুত হতে শুরু করবে। “

গুজবের বিষয়ে সতর্ক করে বলেন, “গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, যা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছে। এসব গুজব ও মিথ্যা তথ্যের মোকাবিলা করতে আমরা জাতিসংঘের সহযোগিতা চেয়েছি, জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে শেষ হয়েছে এবং দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। গুজবের মাধ্যমে যারা চেষ্টা করছে দেশকে বিপথে পরিচালিত করতে, তাদের পরিকল্পনা আমরা সফল হতে দেব না।”

তিনি আরও জানান এর পর নারীদের অবস্থান উন্নত হবে এবং নারীর অধিকারকে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া, সংখ্যালঘুদের নাগরিক অধিকার নিশ্চিত করা এবং দুর্নীতি মুক্ত সমাজ গঠন করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

জানা গিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করেছে। ৩৮টি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে বৈঠক চলছে। রাজনৈতিক দলগুলোর মতামত নেয়া হচ্ছে এবং সংস্কারের জন্য ঐকমত্য তৈরি হচ্ছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories