Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, তৈরি হচ্ছে মিসাইল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু চুক্তি মানার হুঁশিয়ারি দিয়েছেন, না হলে বোমা হামলার হুমকি দিয়েছেন। তার এই হুঁশিয়ারির পরই ইরান পাল্টা মিসাইল হামলার প্রস্তুতি শুরু করেছে। আন্ডারগ্রাউন্ড চেম্বারে সংরক্ষিত বিভিন্ন মিসাইল ‘রেডি-টু-লঞ্চ’ অবস্থায় রাখা হয়েছে, যাতে যে কোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানো যায়। ইরানের বিভিন্ন অঞ্চলে মিসাইল প্রস্তুত রাখার তথ্য দেশটির রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘তেহরান টাইমস’-এ প্রকাশিত হয়েছে।

‘ইরান অবজ়ার্ভার’ নামক এক্স হ্যান্ডলে এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে ইরানের মিসাইল ভাণ্ডারের চিত্র দেখা যায়। তেহরান টাইমস-এর এক্স হ্যান্ডল পোস্টে জানানো হয়েছে, ‘তেহরান টাইমসের কাছে আসা তথ্য অনুযায়ী, আন্ডারগ্রাউন্ড মিলিটারি শহরগুলোতে ইরান মিসাইল লোড করেছে লঞ্চারে। প্যান্ডোরা বাক্স খুলতে গিয়ে আমেরিকা ও তার মিত্রদের ভারী মূল্য দিতে হবে।’

প্রকাশিত ভিডিওতে ইরানের বিভিন্ন পাল্লার মিসাইল দেখা গেছে, যার মধ্যে রয়েছে খেইবার শেকান (রেঞ্জ ৯০০ মাইল), হজ কাসিম (রেঞ্জ ৮৫০ মাইল), গদর-এইচ (রেঞ্জ ১২৪০ মাইল), সেজ্জিল (রেঞ্জ ১৫৫০ মাইল) এবং ইমাদ (রেঞ্জ ১০৫০ মাইল)।

ট্রাম্প ইরানের উপর পরমাণু সমঝোতা চুক্তি করার জন্য চাপ বাড়িয়েছেন, তবে ইরান এই প্রস্তাবে সাড়া দিতে নারাজ। ইরানের প্রেসিডেন্ট মাসৌদ পেজ়েস্কিয়ান আগেই জানিয়েছেন, আমেরিকার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনায় যাবে না ইরান। এরই মধ্যে রবিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরান যদি চুক্তিতে রাজি না হয়, তবে বোমাবর্ষণ করতে হবে। তারা রাজি না হলে আমি আবারও ট্যারিফ বাড়াতে পারি, যেমনটি চার বছর আগে করেছিলাম।’

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories