Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

দাঙ্গায় সন্তানের মৃত্যুর পরেও, শান্তিপূর্ণ প্রতিবাদের আর্জি জানালেন আসানসোলের নুরানি মসজিদের ইমাম

যুগ যুগ ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ এবং বুলেটের রাজনীতি কেড়ে নিয়েছে কিছু তরতাজা প্রাণ, আনতে পারেনি কোন সমাধান। তাই আজও, জাতিগত বিদ্বেষে প্রাণ যাচ্ছে আমজনতার। 

সাম্প্রতিক ঘটে যাওয়া অশান্তির জেরে প্রাণ হারালো ১৬ বছর বয়সী এক তরতাজা কিশোর। দাঙ্গার কারণে সন্তান প্রাণ হারালেও, সন্তানের মরদেহের সামনে দাড়িও শান্তির বার্তা দিলেন আসানসোলের নুরানি মসজিদের ইমাম ইমদাদুল্লা রাশিদি। তিনি গত রবিবার সকল সংখ্যালঘু ভাইবোনদের শান্তিপূর্ণ প্রতিবাদের আর্জি জানালেন। সাধারণ মানুষের কোন ক্ষতি না করে রাষ্ট্রের বিরুদ্ধে এই প্রতিবাদ সংগঠিত করতে হবে এমনই দাবি করছেন সকল মসজিদের ইমামের একাংশ। 

ছেলের মৃত্যুর পর ইমাম এও জানান, “এই লড়াই মূলত সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষার লড়াই। সংখ্যালঘুরা সকলেই এই আইনের বিরুদ্ধে। সংবিধান সকলকে প্রতিবাদ করার অধিকার দিয়েছে। তবে এই প্রতিবাদ করতে হবে কারোর কোন ক্ষতি না করে।”

তুই রাজার মধ্যে যুদ্ধ হলে প্রাণ হারায় কিছু সাধারন মানুষ। তাইতো আজও সত্যজিৎ রায়ের সিনেমার একটি গান বড্ড বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়,-

“ওরে হাল্লা রাজার সেনা,

তোরা যুদ্ধ করে করবি কি তা বল?”

এ প্রশ্নের উত্তর আজও সাধারণ মানুষের অজানা।

Hot this week

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories