Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

নিজের মূত্র পান করে আঘাত সারানোর অদ্ভুত দাবী বিজেপি ঘনিষ্ঠ বলিউড অভিনেতা পরেশ রাওয়ালের!

বলিউডের প্রবীণ অভিনেতা পৌর

পরেশ রাওয়াল সম্প্রতি একটি অদ্ভুত উপায়ে আঘাত সারানোর অভিজ্ঞতা শেয়ার করেছেন। ১৯৯০-এর দশকে রাজকুমার সন্তোষীর চলচ্চিত্র ঘাতক-এর শুটিংয়ের সময় হাঁটুর গুরুতর আঘাত পান তিনি। সেই সময় সহশিল্পী তিন্নু আনন্দ ও ড্যানি ডেনজংপা তাকে মুম্বাইয়ের নানাভাটি হাসপাতালে ভর্তি করান। রাওয়ালের মতে, এই আঘাতের পর তার মনে হয়েছিল অভিনয় ক্যারিয়ার হয়তো শেষ হয়ে যাবে।

সেই সংকটময় মুহূর্তে সহায়তা এগিয়ে আসেন অভিনেতা অজয় দেবগনের বাবা ও প্রখ্যাত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগন। হাসপাতালে রাওয়ালকে দেখতে গিয়ে তিনি পরামর্শ দেন সকালে নিজের মূত্র পান করার। বীরু দেবগনের ব্যাখ্যা, “সমস্ত স্টান্টম্যান এই পদ্ধতি অনুসরণ করেন। এতে দ্রুত সুস্থ হওয়া যায়।” এর পাশাপাশি মদ্যপান, মাংস ও তামাক এড়িয়ে চলতে বলা হয় তাকে।

পরেশ রাওয়াল তার এই মূত্রপান সম্পর্কে বলেন, “বিয়ারের মতো সিপ করে পান করলাম, যেন পুরো প্রক্রিয়াটা সঠিকভাবে করা হয়।” টানা ১৫ দিন মূত্রপান করার পর এক্স-রে রিপোর্টে চিকিৎসকরা অবাক হন। সাধারণত এই আঘাত সারতে ২-২.৫ মাস লাগলেও মাত্র দেড় মাসেই সুস্থ হন তিনি।

বিশেষ নোট: মূত্র পান করলে মানুষের স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়তে পারে, কোনো স্বাস্থ্য সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই উত্তম।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories