Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

‘অপারেশন সিঁদুর’-এ ভারতের বজ্রাঘাত, পুরনো ছবি দেখিয়ে বিভ্রান্তির চেষ্টা পাকিস্তানের

৭ মে মধ্যরাতে ভারতীয় সেনা একটি গোপন সামরিক অভিযান চালায় পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায়। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। মূলত লশকর-এ-তইবা এবং জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি ছিল এই অভিযানের লক্ষ্য।

এই অভিযানের পরপরই পাকিস্তানের সেনাবাহিনী দাবি করে, তারা দুটি ভারতীয় রাফাল যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। ‘স্কাই নিউজ’ সহ বেশ কয়েকটি পাক সংবাদমাধ্যম ভাঙা বিমানের ছবি ও ভিডিও প্রকাশ করে। কিন্তু পরে দেখা যায়, ছবিগুলো পুরনো এবং ভিন্ন ঘটনার। এমনকি একটি ছবির সঙ্গে ২০২৪ সালের এপ্রিল মাসে ভেঙে পড়া পাকিস্তানি মিরাজ-৫ যুদ্ধবিমানের ছবি মিলে যায়।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এবং এক্স হ্যান্ডল ( টুইটার) এই ভুয়ো ছবি ও গুজবকে চিহ্নিত করে। তারা জানায়, ছবিগুলো ২০২১ এবং ২০২৪ সালের পুরনো ঘটনার, যার সঙ্গে ‘অপারেশন সিঁদুর’-এর কোনো সম্পর্ক নেই।

অন্যদিকে, ভারতীয় সেনা জানায় মাত্র ২৫ মিনিটের এই অভিযানে কোনও ক্ষয়ক্ষতি হয়নি ভারতের। মূলত বেছে বেছে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এই অভিযানে কোন যুদ্ধবিমান ব্যবহার হয়েছে তা প্রকাশ করেনি ভারত সরকার, তবে বিশেষজ্ঞদের মতে রাফাল থেকেই স্ক্যাল্প ও হ্যামার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories