Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

কর্নাটকের বেলাগাভিতে কোরান পোড়ানো ঘিরে উত্তেজনা, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

সোমবার সকালে কর্ণাটকের বেলাগাভি জেলার সান্তি বাস্তওয়াড় গ্রামে হঠাৎ করেই সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়। গ্রামের এক নির্মাণাধীন মসজিদ থেকে তিনটি কোরান শরীফ ও হাদিস চুরি করে পুড়িয়ে ফেলা হয়। ঘটনাটি জানাজানি হতেই গ্রামের মুসলিম সম্প্রদায়ের স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়েন।

অন্যদিকে স্থানীয় মানুষ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ঘটনার কোন বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তদের ২ দিনের মধ্যে গ্রেফতারের দাবি জানান। এরপর শত শত মানুষ সান্তি বাস্তওয়াড় থেকে রানী চেন্নাম্মা সার্কেল পর্যন্ত ৮ কিমি র‍্যালি করে প্রতিবাদ জানায়।

পুলিশ জানায়, রবিবার রাতে কোনো ব্যক্তি ওই ধর্মীয় স্থাপনার ভেতরে ঢুকে ধর্মগ্রন্থগুলি নিয়ে যায়। পরের দিন সকালে নামাজ পড়তে এসে মানুষজন গ্রন্থগুলি না পেয়ে খোঁজ শুরু করে এবং কিছু দূরে পোড়ানো অবস্থায় তা খুঁজে পায়।

ঘটনার পর স্থানীয় সব সম্প্রদায়ের নেতাদের নিয়ে শান্তি বৈঠক হয়। বেলাগাভি পুলিশ কমিশনার ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা করেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories