Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

অপারেশন সিঁদুরে কর্নেল সোফিয়াকে নিয়ে মধ্যপ্রদেশের মন্ত্রীর কটুক্তিতে তোলপাড় দেশ”

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত শুরু করে “অপারেশন সিঁদুর”। অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কর্নেল সোফিয়া কুরেশি। তার সাহসিকতার প্রশংসা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে।

কিন্তু এমন এক সময়ে, কর্নেল সোফিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বেকায়দায় পড়েছেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “যারা আমাদের মা-বোনের সিঁদুর মুছে দিয়েছে, তাদের নিজেদের সমাজের মেয়েকেই ব্যবহার করে জবাব দেওয়া হয়েছে।” তার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে টুইটার হ্যান্ডেলে বলেন, “এটা একজন মহিলার অপমান এবং সেনার অসম্মান।”

অপারেশন সিঁদুরে ভারতের নিশানায় ছিল জইশ ও লস্কর-ই-তৈবার শীর্ষ সন্ত্রাসবাদীরা। এই অভিযানে নিহত হয় জইশ প্রধান মাসুদ আজহারের ভাই আব্দুল রউফ। একই সঙ্গে খতম হয় কুখ্যাত জঙ্গি মুদাস্সর খাদিয়ান ওরফে আবু জিন্দাল।ভারতীয় সেনার সাহসিকতায় দেশজুড়ে গর্বের আবহ, তবে রাজনৈতিক বক্তব্য নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories