Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

মতপ্রকাশের দায়ে গ্রেফতার! অধ্যাপক মাহমুদাবাদকে ঘিরে উত্তাল দেশজুড়ে প্রতিবাদ

আশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আলি খান মাহমুদাবাদকে তার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া মন্তব্যের জন্য ভারতীয় জনতা যুব মোর্চার নেতা যোগেশ জাঠেরি অভিযোগ দায়ের করায় গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি, সশস্ত্র বিদ্রোহ উসকানি এবং ধর্মীয় বিশ্বাসে অবমাননার ধারায় মামলা রুজু হয়েছে।

জানা গেছে, গত ৮ মে মাহমুদাবাদ একটি পোস্টে হিন্দুত্ববাদী কিছু বক্তার বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেন, “যেভাবে কর্নেল সোফিয়া কুরেশিকে প্রশংসা করা হচ্ছে, সেভাবে গরু রক্ষা, বুলডোজার অভিযান ও সংখ্যালঘু মানুষদের ওপর অত্যাচার বন্ধ করা উচিৎ।”

এই মন্তব্যের জেরে হরিয়ানা রাজ্য মহিলা কমিশন দাবি করে, মাহমুদাবাদের বক্তব্য মহিলা সেনা কর্মকর্তাদের অসম্মান করেছে এবং সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করেছে।

তবে পাল্টা মাহমুদাবাদ জানান, তার বক্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তিনি কোথাও নারী বা সেনার বিরুদ্ধে কিছু বলেননি।

এই ঘটনার পর বহু শিক্ষাবিদ, রাজনীতিক ও সমাজকর্মীরা প্রতিবাদে সরব হন। এক চিঠির মাধ্যমে ১২০০-র বেশি বিশিষ্ট ব্যক্তিরা মাহমুদাবাদের পাশে দাঁড়িয়ে বলেন, এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ইচ্ছা করে তার সম্মানহানি করতেই এবং তাদের দাবি, অবিলম্বে অভিযোগ প্রত্যাহার করে ক্ষমা চাওয়া উচিত।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories