Saturday, September 5, 2026
30 C
Kolkata

মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ উল্লেখ ঘিরে বিতর্ক!

মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ষষ্ঠ সেমিস্টারের প্রশ্নপত্রে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ বলে উল্লেখ করায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রশ্নপত্রের এক প্রশ্নে লেখা হয়েছে, “মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম বলো, যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?” — এই বাক্য ঘিরেই উঠেছে প্রতিবাদের ঝড়।

বিপ্লবীদের পরিবার, শিক্ষানুরাগী এবং বিভিন্ন সংগঠন এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্তের পুত্র রণজিৎ দাশগুপ্ত বলেছেন, “যারা ইতিহাস লেখেন, তাদের কাছে এটা খুবই লজ্জাজনক বিষয়।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী জানিয়েছেন, উপাচার্য বিষয়টি জানার পরই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দ্রুত এই বিষয়ে রিপোর্ট চেয়েছেন। তার মতে, সম্ভবত অনুবাদ করার সময় বা টাইপিং এর ভুলে এই ঘটনা ঘটেছে। এই বিষয়টি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ইমেল মারফত জানানো হয়।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories