Saturday, September 5, 2026
30 C
Kolkata

বিজেপির পতাকা হাতে ছবি, কয়েক ঘণ্টায় ইউটার্ন! আলিপুরদুয়ারের তৃণমূল বুথ সভাপতি দেবজিৎ চক্রবর্তীর দলবদল নিয়ে বিতর্ক

আলিপুরদুয়ার জেলার কালচিনিরলতাবাড়িতে শনিবার সন্ধ্যায় এক অভূতপূর্ব রাজনৈতিক নাটকের সাক্ষী থাকল বঙ্গ রাজনীতি। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি দেবজিৎ চক্রবর্তী বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের ফিরে এলেন তৃণমূল শিবিরে।

সন্ধ্যায় বিজেপির ব্লক ও অঞ্চল নেতাদের উপস্থিতিতে দেবজিৎ চক্রবর্তী বিজেপির পতাকা হাতে তুলে নেন। সেই ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে ঘটনা এখানেই শেষ হয়নি। কিছুক্ষণের মধ্যেই দেবজিতের বাড়িতে হাজির হন তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি সায়ন ঘোষ ও স্থানীয় নেতা অনুপ প্রধান। তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেই দেবজিৎ পুনরায় তৃণমূলে ফিরে আসেন। দেবজিৎ চক্রবর্তী জানান, “আমি ভুল করে ওই বৈঠকে গিয়েছিলাম। ওরা জোর করে আমার হাতে পতাকা তুলে দেয় ও ছবি তোলে। আমি তৃণমূলেই ছিলাম, আছি এবং থাকব।”

অন্যদিকে, বিজেপি নেতা অলোক মিত্র অভিযোগ করেন যে দেবজিৎ চক্রবর্তীকে ভয় দেখিয়ে তৃণমূলে ফিরিয়ে আনা হয়েছে এবং সাধারণ মানুষ তৃণমূলের সন্ত্রাসের রাজনীতিতে অতিষ্ঠ হয়ে বিজেপির দিকে ঝুঁকছেন।

এই ঘটনা জেরে তৃণমূলের কালচিনিরলতাবাড়ি অঞ্চল সভাপতি মৃত্যুঞ্জয় দে পাল্টা বলেন, “এটাই বিজেপির আসল রূপ। রাতের অন্ধকারে পতাকা ধরিয়ে কেউ দলে যোগ দেয় না। মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোই ওদের লক্ষ্য।” এই ঘটনার পর লতাবাড়িতে রাজনৈতিক উত্তেজনা বেশ তীব্র হয়ে উঠেছে এবং স্থানীয় মানুষজনের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories